চট্টগ্রামে ৮৫ হাজার পিস ইয়াবা ও একটি কাভার্ড ভ্যানসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম রফিকুল ইসলাম। বৃহস্পতিবার নগরীর কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গীবাজার ব্রিজহাট এলাকা থেকে এই ইয়াবা উদ্ধার করা হয়। সিএমপির জনসংযোগ শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায়, সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। ইয়াবাগুলো কক্সবাজারের রামু থেকে সংগ্রহ করে কার্ভাড ভ্যানে বিশেষ কৌশলে লুকিয়ে ঢাকায় বিক্রয় করার জন্য নিয়ে যাচ্ছিল। সে দীর্ঘদিন ধরে এই কার্ভাড ভ্যানে করে ইয়াবা পাচারের কাজ করে আসছে।
আরও পড়ুনঃ সীতাকুণ্ডে ডাকাত-পুলিশের গুলি বিনিময়ে ৬ পুলিশ আহত, ৬ ডাকাত আটক
এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
ইত্তেফাক/নূহু