তিনদিনে তিন লাশ

রায়পুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

লক্ষ্মীপুরের রায়পুরে গত তিন দিনে তিন লাশ উদ্ধার করা হয়েছে। সর্বশেষ অংকিতা নার্থ (২০) নামে ৪ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার রাত ১১ টার দিকে শহরের গোডাউ সড়কের একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। অংকিতা পৌর শহরের পুপুলার ফার্মেসির মালিকন বাদল দেবনাথের স্ত্রী ও ফেনী জেলার লালপুর এলাকার ফরিমল নাথের মেয়ে। এঘটনায় রাতেই পুলিশ স্বামী বাদলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসে।
 
পুলিশ হেফাজতে থাকা বিনথ দেবনাথের ছেলে ও নিহতের স্বামী বাদল দেবনাথ বলেন, প্রায় ১ বছর আগে পারিবারিক ভাবে ফেনী জেলার ফরিমল নাথের মেয়ে অংকিতা নাথের সঙ্গে তার বিয়ে হয়। বর্তমানে তিরি ৪ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। হঠাৎ করে বুধবার রাত ১০টার দিকে কী কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বিষয়টি আমার জানা নেই। তার সঙ্গে বিয়ের পর থেকে আমার কোনদিন দু’একটি কথা কাটাকাটিও হয়নি। ঘটনার সময় তিনি দোকানে ছিলেন বলেও দাবি করেন।
 
এছাড়াও গত মঙ্গলবার উপজেলার বামনী ইউনিয়নের শিবপুর গ্রামের শ্বশুড়বাড়িতে হামদে রাব্বী (২৮) নামে এক জামাইয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। এঘটনার পর দিন ৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরে পুলিশ ওই চার আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।
 
গত সোমবার পারিবারিক কলহের জের ধরে উপজেলার কেরোয়া ইউনিয়নের উত্তর কেরোয়া গ্রামের কমিজ উদ্দিন বেপারীর বাড়িতে নিজ ঘরে মো. সুমন (৩২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
 
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) জহিরুল হক বলেন, অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করা হয়েছে। এছাড়াও একের পর এক আত্মহত্যায় আমার উদ্বিগ্ন রয়েছি।