হোয়াটসঅ্যাপে নতুন ত্রুটির সন্ধান পাওয়া গেছে। বিশ্বজুড়ে ৯ কোটি ব্যবহারকারীর এই মেসেজিং অ্যাপলিকেশনের নতুন আবিষ্কৃত বাগের কারণে স্মার্টফোনে ম্যালওয়ার অথবা র্যানসমওয়্যারের আক্রমণ হতে পারে।
সাইবার সিকিউরিটি ফার্ম ‘চেক পয়েন্ট’ হোয়াটসঅ্যাপে এই ত্রুটির সন্ধান পেয়েছে। হ্যাকাররা ভার্চুয়াল কার্ড বা ভি-কার্ড পাঠানোর মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ক্ষতিকর ম্যালওয়ার বা র্যানসমওয়্যার পাঠােেচ্ছ। উল্লেখ্য, র্যানসম ওয়্যারে আক্রান্ত মোবাইলের সব তথ্য ব্লক করে দিয়ে অর্থ দাবি করা হয়।
হোয়াটসঅ্যাপকে গত ২১ আগস্ট এই ত্রুটির কথা জানিয়েছে চেক পয়েন্ট এবং এই সমস্যা সমাধানে দ্রুত নতুন সিকিউরিটি আপডেট দিয়েছে কর্তৃপক্ষ। ব্যবহারকারীদের দ্রুত অ্যাপটি আপডেট করে নিতে পরামর্শ দিয়েছেন সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা। বিবিসি