তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ব্রাভো

বাম পায়ের কাফ মাসেলে চোট পাওয়ার কারনে প্রায় তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন বার্সেলোনার গোলরক্ষক ক্লডিও ব্র্যাভো। তার এজেন্ট ক্রিস্টিয়ান ওগলাডে বিষয়টি নিশ্চিত করেছেন।

 


প্রাথমিক ভাবে ধারণা করা হয়েছিল ৩২ বছর বয়সী চিলির এই জাতীয় দলের গোলরক্ষক হয়তবা শুধুমাত্র অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে শনিবারের লা লিগা ম্যাচটিতে অংশ নিতে পারবেন না। কিন্তু পরবর্তীতে তার ইনজুরির মাত্র নির্ণয় করে দেখা গেছে আরো বেশ কিছুদিন তাকে বিশ্রামে থাকতে হবে। যদিও ব্রাভো নিজে বিশ্বাস করেন এক সপ্তাহের মধ্যেই তিনি মাঠে ফিরতে পারবেন। তবে ক্লাবের পক্ষ থেকে জাননো হয়েছে আরো বড় বিপদ এড়ানোর জন্য তাকে অবশ্যই পুরোপুরি বিশ্রামে থাকতে হবে।

 


ওগালেডা যে সময় ধরে দিয়েছেন আদৌ যদি ততদিন ব্র্রাভোকে মাঠের বাইরে থাকতে হয় তবে তিনি অ্যাটলেটিকো মাদ্রিদসহ লেভান্তে, সেল্টা ভিগো এবং লাস পালমাসের বিপক্ষে লীগ ম্যাচে খেলতে পারবেন না। তার স্থানে কাতালানদের গোলবার সামলাবেন মার্ক-আন্দ্রে টার স্টেগান। বাসস