গাজীপুর সিটি করপোরেশনের সালনায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে টেকিবাড়ি এলাকায় ঢাকা-রাজশাহী রেলরুটে এ দুুর্ঘটনা ঘটে। যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তার পরনে ছিল নেভী ব্লু জিনসের প্যান্ট ও কালো সাদা রংয়ের ফুল শার্ট।
জয়দেবপুর জংশন ফাঁড়ির এএসআই মো. দাদন মিয়া জানান, এ দুর্ঘটনায় তার দুই পা কাটা পড়ে দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। মাথা ও হাতে থেতলে যায়। পরে সকাল ১১টার দিকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতলের মর্গে পাঠানো হয়েছে। নিহত ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিল বলে ধারণা করা হচ্ছে।