ঢাবির ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।
 
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ  রেজিস্ট্রি ডাকে এই নোটিশ পাঠান।
 
ঢাবির ভিসি, শিক্ষা সচিব, স্বরাষ্ট্র  সচিব ও বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের কাছে এই নোটিশ পাঠানো হয়েছে।
 
ঢাবিতে ভর্তির বিষয়ে ১৯৭৩ (৪৬) রাষ্ট্রপতির আদেশ ১১ অনুযায়ী ভর্তি পরীক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে নোটিশে।
 
আইনজীবী ইউনুছ আলী আকন্দ জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় রাষ্ট্রপতির ওই আদেশ মানা হচ্ছে না, তাই লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব না দিলে এ বিষয়ে হাইকোর্টে রিট করা হবে।