রাজধানীর মতিঝিল ও পল্টন এলাকা থেকে জাল ভিসা ও পাসপোর্ট চক্রের ৩ সদস্যকে আটক করেছে র্যাব-৩। এ সময় তাদের কাছ থেকে জাল ভিসা ও পাসপোর্ট তৈরির সরঞ্জাম, জাল ভিসা ও পাসপোর্ট এবং দুই লাখ ৩৫ হাজার নগদ টাকা জব্দ করা হয়।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৩।
বিকেল ৪ টায় রাজধানীর টিকাটুলীতে অবস্থিত র্যাব-৩ কার্যালয়ের সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।