ঝিনাইদহের কোটচাঁদপুর স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত পরিচয় এক নারী মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে।
কোটচাঁদপুরের স্টেশন মাস্টার আব্দুল মজিদ জানান, আন্তঃনগর চিত্রা এক্সপ্রেসটি খুলনা থেকে ঢাকা যাচ্ছিল। কোটচাঁদপুর স্টেশনের আউটার সিগনালের কাছাকাছি মাঠপাড়া নামক স্থানে ট্রেনটির নিচে কাটা পড়ে এক নারী মারা যান।
কোটচাঁদপুর থানার ওসি আহমেদ কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।