ভেনিজুয়েলার সাথে ‘বাস্তবধর্মী সম্পর্ক’ চায় যুক্তরাষ্ট্র

 
যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার সাথে ‘বাস্তবধর্মী সম্পর্ক’ গড়ে তুলতে চাচ্ছে। উভয় দেশের সরকারের মধ্যে মতপার্থক্য থাকা সত্ত্বেও তারা এটি করতে চাচ্ছে। স্থানীয় সময় বুধবার ল্যাটিন আমেরিকা বিষয়ক শীর্ষ কূটনীতিক এ কথা জানান। খবর এএফপির।
 
পশ্চিম গোলার্ধ বিষয়ক যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট জ্যাকোবসন বলেন, ‘আমাদের মধ্যে মতপার্থক্য থাকা সত্ত্বেও আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। এ ক্ষেত্রে আমরা ভেনিজুয়েলার সাথে একটি বাস্তবধর্মী সম্পর্ক গড়ার চেষ্টা করছি।’
 
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ডেলসি রড্রিগুয়েজের মধ্যে মঙ্গলবার টেলিফোনে কথা হয়। এর ফলে দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি হতে পারে—এমন আশা জাগিয়েছে।