শৈলকুপায় নসিমন উল্টে স্কুলছাত্র নিহত

 
ঝিনাইদহের শৈলকুপার নাকোল গ্রামে নসিমন উল্টে পল্লব সরকার ( ১১ ) নামে এক স্কুলছাত্র নিহত ও দুইজন আহত হয়েছে। বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
শৈলকুপা থানার ওসি হাশেম খান জানান, পল্লব পরীক্ষা দিয়ে নসিমন যোগে বাড়ি ফিরছিল। নাকোল গ্রামে পৌঁছালে নসিমনটি উল্টে যায়। এতে তিনজন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক পল্লবকে মৃত ঘোষণা করেন।