১৫০তম পর্বে ‘সাতটি তারার তিমির’

 
আফসানা মিমি'র মূল ভাবনায় গ্রিন স্ক্রিনের নির্মাণ 'সাতটি তারার তিমির' পৌছে গেছে ১৫০তম পর্বে। এই সপ্তাহে রবিবার নাটকিটর ১৫০তম পর্ব প্রচারিত হবে এটিএন বাংলায় রাত ১০.৫৫ মিনিটে।
 
এটিএন বাংলায় প্রচারিত ধারাবাহিকটি প্রতি সপ্তাহের শনি, রবি, সোম ও মঙ্গলবার প্রচারিত হয় যেখানে সাত বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন সোহানা সাবা, মৌটুসী বিশ্বাস, সানজিদা প্রীতি, শর্মিমালা, জয়িতা, স্বর্ণা। আরও আছেন খায়রুল আলম সবুজ, ইন্তেখাব দিনার, রাহুল আনন্দ, মনোজ কুমার প্রমুখ।
 
১৫০তম পর্বের কাহিনী সংক্ষেপ :
একটা কফিশপের কোনার দিকে বসে আছে ইশতি। রুবী আসে। পোস্টবক্সের খবর জানতে চায়। ইশতি জানায়, শাগুফতা ফিরে এসেই সমস্ত ঝামেলা তৈরি করেছে, আর জেবাও ঠিক কি চাইছে সেটা সে বুঝতে পারছে না। রুবী পোস্টবক্স বন্ধ করে দেবার পরিকল্পনা ইশতিকে বলে। ইশতি রুবীর কথামতো কাজ করবে বলে জানিয়ে চলে আসে। খোকনের কথায় তুষার মৃত্তিকাকে ফোন দেয়। মৃত্তিকার ফোন খোলা পেয়ে সে অবাক হয়। মৃত্তিকা জানায় খুব শীঘ্রই সে ঢাকায় ফিরে আসবে। খোকন আড়িপেতে শোনে তুষার ও মৃত্তিকার কথোপকথন। আমান ও শাগুফতা লং ড্রাইভে যায় রাজেন্দ্রপুর। শালবনের ভেতর তাঁরা ঘুরে বেড়ায়। অন্যদিকে অফিসে সাব্বিরের সাথে আবেগি কথা বলে সোহিনী। সাব্বির স্বভাবসুলভ ফাইজলামি করে। ইশতি অফিসে আসে। সাব্বির এক স্বর্ণ-লোভী মানুষের গল্প বলে। ইশতি ক্ষেপে যায়। সাব্বির তাকে বোঝায়। তুষারের ঘরে দরজা লাগিয়ে সবকিছু এলোমেলো করে খোকন। কিছু একটা খুঁজতে থাকে সে।
 
এটিএন বাংলা ছাড়াও নাটকটি পাওয়া যাবে অনলাইন টেলিভিশন থার্ড বেল এ। থার্ড বেল এর লিংক : https://3rdbell.com/episodes/35-dolls-house-2-saat-ti-tarar-timir
 
এ ছাড়া নাটকটির সব আপডেট পাওয়া যাবে ফেসবুক পেজ : https://www.facebook.com/greenscreen.shoptorshee