শরণার্থী ঠেকাতে সীমান্তে সেনা মোতায়েন করছে হাঙ্গেরি

 
শরণার্থীদের প্রবেশ ঠেকাতে সীমান্তে সেনা মোতায়েন করতে যাচ্ছে হাঙ্গেরি। খবর আলজাজিরা, বিবিসি ও রয়টার্সের।
 
শরণার্থীদের প্রবেশ ঠেকাতে সার্বিয়া সীমান্তে সেনাবাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে হাঙ্গেরি। সম্ভাব্য নতুন এই দায়িত্ব পালনের জন্য গত অনুশীলনও শুরু করেছে দেশটির সেনবাহিনী।
 
হাঙ্গেরি সেনাবাহিনীর একজন কমকর্তা জেনারেল টিবর বেঙ্কো বলেছেন, ‘হাঙ্গেরি সুরক্ষিত—এটা নিশ্চিত করাই আমাদের দায়িত্ব।’
 
সার্বিয়া থেকে প্রতিদিন যুদ্ধকবলিত সিরিয়াসহ বিভিন্ন দেশের হাজার হাজার শরণার্থী হাঙ্গেরিতে প্রবেশের চেষ্টা করছে। এদের চাপ সামলাতে হাঙ্গেরির পুলিশকে হিমশিম খেতে হচ্ছে।
 
এর আগে বুধবার সার্বিয়ার মূল ক্রসিং পয়েন্টের কাছে হাঙ্গেরিতে প্রায় চার-পাঁচ শ শরণার্থী পুলিশ-বেষ্টনী ভেঙে ফেলে। সীমান্তবর্তী রোজিকি শহরে নিবন্ধনের জন্য শরণার্থীদের কাছের একটি কেন্দ্রে নিয়ে যাওয়ার আগে এ ঘটনা ঘটে।