'ডিজিটাল উইনার' অ্যাপ প্রতিযোগিতায় বিজয়ী দূরবীন

'ডিজিটাল উইনার' বাংলাদেশ অ্যাপ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে দূরবীন ল্যাবসের 'দূরবীন' আ্যাপকে কে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়।


আগামী  ২১ থেকে ২৩ অক্টোবর নরওয়ের অসলোতে অনুষ্ঠিতব্য ডিজিটাল উইনার্স কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে দূরবীন ল্যাবস। নর্ডিক অঞ্চলের মিডিয়া, প্রযুক্তি এবং যোগাযোগ খাতের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং উদ্ভাবকদের উপস্থিতিতে আয়োজিত হয় ডিজিটাল উইনার্স। এবছর এই অনুষ্ঠানটির মূলভাব হচ্ছে শিক্ষা।

দূরবীন শিক্ষাকে আনন্দময় এবং সুলভ করার লক্ষে তৈরি করা হয়েছে। পঞ্চম থেকে স্নাত্মক শ্রেণীর শিক্ষার্থীরা এখানে তাদের শিক্ষা বিষয়ক সমস্যার সমাধান খুজে পাবেন। এই অ্যাপ বিভিন্ন ধারণাকে সহজভাবে শিক্ষার্থীদের কাছে তুলে ধরে।

চূড়ান্ত পর্বের জন্য বিচারকমন্ডলীরা অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে ৪টি অ্যাপ নির্বাচন করেছে। চূড়ান্ত নির্বাচিত চারটি অ্যাপ হচ্ছে টেকনোলাইভের আলোকবর্তিকা, টিম বাইনারির বাংলা বর্ণমালা, মোবিওঅ্যাপের বইপোকা এবং দূরবীন ল্যাবসের দূরবীণ। এই অ্যাপ চারটির সবগুলোই শিক্ষা ভিত্তিক এবং অ্যান্ড্রয়েড বা উইন্ডোজ প্ল্যাটফর্মের আধারে তৈরি।

ডিজিটাল উইনার্স প্রতিযোগিতার স্থানীয় আয়োজনের উদ্যোক্তা হলো গ্রামীণফোন এবং টেলিনর ডিজিটাল। চূড়ান্ত পর্বের বিচারক মন্ডলীরা ছিলেন গ্রামীণফোনের হেড অফ এক্সটার্নাল কমিউনিকেশনস সৈয়দ তালাত কামাল, এসডি-ঢাকা এর সহ-প্রতিষ্ঠাতা ও সিএফও এম ফায়াজ তাহের এবং গ্রামীণফোন এর ডিজিটাল ও ডিভাইসের জেনারেল ম্যানেজার মুনতাসির হোসেন। নির্দিষ্ট সূচক ও বিধিমালা অনুযায়ী প্রতিযোগিতার বিচারের মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হয়েছে।