রংপুরে র্যাব-১৩ এর ব্যাটালিয়ন সদর দপ্তরের স্থায়ী কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের অব্যবহৃত ১০একর জমি আন্তঃমন্ত্রণালয়ের মধ্যে হস্তান্তরের মাধ্যমে র্যাব-১৩ এর ব্যাটালিয়ন সদর দপ্তরের স্থায়ী স্থাপনা নির্মানের পরিকল্পনা গ্রহণ করা হয়।
বৃহস্পতিবার র্যাব-১৩ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে উক্ত ১০একর জমিতে স্থায়ী কার্যালয় নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন ঠিকাদার, প্রকৌশলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ আরো অনেকে। ভিত্তি প্রস্তর স্থাপনের পর দোয়ার মাধ্যমে উক্ত কর্মকাণ্ডের সর্বাঙ্গীন সাফল্য কামনা করা হয়।
উল্লেখ্য, রংপুর বিভাগের মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ইত্যাদি দমনে একটি পূর্ণাঙ্গ ব্যাটালিয়ন হিসেবে র্যাব-১৩ গত ১৯ ডিসেম্বর ২০১৩ ইং তারিখে অস্থায়ী ভিত্তিতে মহানগরীর শাপলা চত্বরে বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগ পরিদর্শন বাংলোতে স্থাপন করা হয়।
আরও পড়ুনঃ তালায় জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
পরবর্তীতে স্থান সংকুলান না হওয়ায় র্যাব-১৩ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজ্ড কোম্পানী (সিপিএসসি) সেখানে রেখে ১লা মার্চ ২০১৫ ইং তারিখে ব্যাটালিয়ন সদর দপ্তর কার্যালয়টি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-এ স্থানান্তর করা হয়। তখন থেকে অদ্যাবধি ব্যাটালিয়ন সদর দপ্তরের কার্যক্রম এই অস্থায়ী কার্যালয় হতে পরিচালনা করা হচ্ছে।
ইত্তেফাক/নূহু