গুগল নিয়ে এলো ‘অ্যান্ড্রয়েড পে’

গুগল নিয়ে এলো নিজস্ব মোবাইল পেমেন্ট সিস্টেম অ্যান্ড্রয়েড পে। অ্যান্ডয়েড ভিত্তিক মোবাইল সিস্টেমের এই ট্যাপ টু পে সিস্টেমটি গুগল এনেছে অ্যাপল ইনকর্পোরেটেডের ‘অ্যাপল পে’ কে টেক্কা দিতে।


প্রযুক্তি কোম্পানিগুলো চাইছে প্লাস্টিক ডেবিট-ক্রেডিট কার্ডের জায়গাটা দখল করে নিতে। আগে অ্যাপল পে এর গুগল পে এর আগমন এই কথাই বলছে। অ্যান্ড্রয়েড পে ব্যবহার করার জন্য ফোনে ‘এন এফ সি’ সুবিধা সংযুক্ত থাকতে হবে ও ন্যুনতম অ্যান্ড্রয়েড কিটক্যাট থাকতে হবে। এই অ্যাপের মাধ্যমে গ্রাহক তাদের ক্রেডিট কার্ডের সব তথ্য সংরক্ষণ করা যাবে।

 

বর্তমানে গুগল ওয়ালেট ব্যবহারকারীরা একটি আপডেট এর মাধ্যমে এই সুবিধা ব্যবহার করতে পারবে। মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস ও ভিসা কার্ড ব্যবহারকারীরা আপাতত গুগল পে ব্যবহার করতে পারবেন। এই সুবিধা এখন শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রেই দেবে গুগল।


উল্লেখ্য, ধারণা করা হচ্ছে ২০১৭ সালের মধ্যে মোবাইলে টাকা লেনদেনের এই বাজারের মূল্য হবে ১ ট্রিলিয়ন ইউএস ডলার। বিবিসি