শুক্রবার প্রথমবারের মত কিউবা-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক কমিশনের বেঠক অনুষ্ঠিত হচ্ছে। কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয় এখবর জানিয়েছে। মন্ত্রণালয়ের ওয়েব সাইটে বলা হয়
দুই দেশের প্রতিনিধিরা কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর এখন আর কী করা যায় সেব্যাপারে আলোচনা করবে। কমিশন দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং অনিষ্পন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করবে। বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দক্ষিণ আমেরিকা বিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যালেক্স লি এবং কিউবার প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুক্তরাষ্ট্র বিষয়ক পরিচালক জোসেফিনা ভিদাল। গত মাসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগুয়েজ দ্বিপাক্ষিক কমিশন গঠনের ঘোষণা দেন।