রাজধানীতে চার মণ কচ্ছপ উদ্ধার

ঢাকার শাঁখারিবাজার এলাকা থেকে বিভিন্ন প্রজাতির প্রায় চার মণ কচ্ছপ উদ্ধার করা হয়েছে। বন বিভাগের কর্মকর্তারা শুক্রবার এসব কচ্ছপ উদ্ধার করেন। আজ সকাল ছয়টার দিকে অভিযান শুরু করেন তারা। 
 
বন পরিদর্শক অসীম মল্লিক বলেন, দেশের বিভিন্ন জায়গা থেকে এসব কচ্ছপ নিয়ে আসা হয়। পরে কেজি দরে বিক্রি হয়। প্রতি কেজির দাম প্রায় এক হাজার টাকা।
 
তিনি বলেন, এখনো কাউকে আটক করা হয়নি। অভিযান চলছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।