আজ ৯/১১ হামলার ১৪ বছর পূর্তি

আজ ১১ সেপ্টেম্বর, ২০০১ সালের এই দিনে ভয়াল এক সন্ত্রাসী হামলায় টুইনটাওয়ার ও পেন্টাগনে সন্ত্রাসী হামলায় দুই হাজার নয়শ ছিয়ানব্বই জন মানুষ নিহত হন। পৃথিবীকে বদলে দেওয়া এই সন্ত্রাসী হামলায় ১৪ বছর পূর্ণ হলো।


যুক্তরাষ্ট্রের সেপ্টেম্বর ইলেভেন মেমোরিয়াল ও জাদুঘর বেশ আনুষ্ঠানিকতার সঙ্গে এই দিনটি উদযাপন করবে। নিউইয়র্কের ম্যানহাটন অঞ্চলের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে প্রথম বোমাটি আঘাত হাতে সকাল ৮ টা বেজে ৪৬ মিনিটে। আজ নিউইয়র্কের স্খানীয় সময়ে পুরো শহর নীরবতা পালন করবে, দ্বিতীয় বিমানটি দক্ষিণ টাওয়ারে ৯ টা বেজে তিন মিনিটে আঘাত হানে এবং সেই সময়েও নীরবতা পালন করবে নিউইয়র্ক । এছাড়া পুরো দিন জুড়ে দেখানো নিহত দুই হাজার নয়শ সাতাত্তর জনের নাম পাঠ করা হবে। উল্লেখ্য, নিহত ১৯ জন ছিলো বিমান ছিনতাই করে হামলাকারী।

IMG0


নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে দুটি বিমানে করে বোমা হামলার পরে তৃতীয় একটি বিমান আক্রমণ করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদর দপ্তর পেন্টাগনে। চতুর্থ একটি বিমান ওয়াশিংটনের দিকে যাত্রা করার পথে পেনসিলভিনিয়ায় বিধ্বস্ত হয়। এই সন্ত্রাসী হামলায় যুক্তরাষ্ট্রের অবকাঠামোগত হিসেবে প্রায় ১০ বিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হয়। নজিরবিহীন এই সন্ত্রাসী হামলার পরে যুক্তরাষ্ট্র সন্ত্রাসের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে নামে। আল কায়েদার বিন লাদেনের বিরুদ্ধে প্রাথমিক ভাবে এই অভিযোগ তোলা হয় এবং তাকে ধরতে পুরো আফগানিস্তানকে বিধ্বস্ত করে মার্কিন বাহিনী।

IMG1


 ২০০৪ সালে আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেন এই সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেন। হামলার কারণ হিসেবে উল্লেখ করেন, ইসরায়েলের প্রতি মার্কিনিদের সমর্থন, সৌদি আরবে মার্কিন সেনা উপস্থিতি ও ৯০ এর দশকে ইরাকের উপর করা মার্কিন অর্থনৈতিক অবরোধকে। ১১ বছর ধরে ধাওয়া করার পরে পাকিস্তানের অ্যাবোটাবাদে বিন লাদেনকে খুজে পায় মার্কিন বাহিনী এবং সেখানে অভিযান চালিয়ে তাকে হত্যা করে বিশেষ কমান্ডো বাহিনী।

IMG2


২০০১ সালের ওই হামলার পরে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ১.৭ ট্রিলিয়ন ডলার খরচ করেছে।