ফুলগাজীতে অটোরিকশা ছিনতাই

ফেনীর ফুলগাজীতে চালককে মারধর করে একটি সিএনজি চালিত অটোরিকশা ছিনতাই করার সময় দুই ছিনতাইকরীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
 
আটককৃতরা হলেন- পশ্চিম বশিকপুর গ্রামের মৃৃত মীর হোসেনের ছেলে কাজী মহি উদ্দিন (২৬), মাইজ গ্রামের আমির হোসেনের ছেলে শরিফুল ইসলাম সজিব (২৫)।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টায় মাইজ গ্রামের হইতে একটি অটোরিকশা (ফেনী-থ-১১-৪৩৩৫) ফেনীর দিকে যাচ্ছিল। এ সময় ছিনতাইকারীরা চালককে মারধর করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করে। চালকের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। খবর পেয়ে ফুলগাজী থানার টহল পুলিশের একটি দল অটোরিকশা উদ্ধার করে ২ ছিনতাইকারীকে আটক করে।
 
ফুলগাজী থানার সেকেন্ড অফিসার মো. ইয়াসিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'অটোরিকশা মালিক আবু বক্কর সিদ্দিক বাদি হয়ে ৩ জনকে আসামি করে থানায় গাড়ি ছিনতাইয়ের মামলা করেন। শুক্রবার আদালতের মাধ্যমে দুই আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।'