বগুড়ার আদমদীঘি থেকে চট্টগ্রামের যাওয়ার পথে তিন শত বস্তা চাল বোঝায় ট্রাক রহস্যজনভাবে নিখোঁজের ১০ দিন পর গত বৃহস্পতিবার ঢাকার ফতুল্লাপুর থেকে ৫৫ বস্তা চাল উদ্ধার সহ রিয়াজ উদ্দীন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় গত শুক্রবার মেসার্স শ্রাবণী এন্টারপ্রাইজের মালিক রাহুল খান ডাবলু বাদী হয়ে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন।
জানা যায়, আদমদীঘির সান্তাহার কলাবাগান এলাকার মেসার্স শ্রাবণী এন্টারপ্রাইজের মালিক রাহুল খান ডাবলুর চালের আড়ৎ থেকে ঢাকা মেট্ট্রো-ট-১৪-৪৩৫২ নম্বরের ট্রাক ভর্তি তিন শত বস্তা চাল নিয়ে গত ৩১ আগস্ট বিকাল সাড়ে চারটায় চট্টগ্রামের পাহাড়তলীর উদ্যেশে রওনা হয়। পরের দিন সন্ধায় গন্তব্যস্থানে ট্রাক না পৌছলে ট্রাক চালক মিরাজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে গেলে তার মোবাইল ফোন বন্ধ পেয়ে পরের দিন থানায় একটি জিডি করেন।