গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বাসচাপায় প্রশান্ত বিশ্বাস (৩৭) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলাধীন ঢাকা-খুলনা মহাসড়কের চন্ডিবর্দী ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। নিহত ভ্যান চালক প্রশান্ত বিশ্বাস উপজেলার বহুগ্রামের কৃষ্ণপদ বিশ্বাসের ছেলে।
দুপুরে যাত্রীবাহী একটি বাস ওই মহাসড়কের চন্ডিবর্দী ব্রিজের কাছে একটি ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই এর চালক প্রশান্ত বিশ্বাস মারা যান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ বাসটি আটক করেছে। চালক পালিয়ে গেছে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।