নরসিংদীর আড়িয়ালখাঁ নদীতে ডুবে মাছুম (১২) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। হামিদ সরদারের ছেলে মাছুম সরকার বদপুর হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল। শুক্রবার জুম্মার নামাজের আগে সদর উপজেলার বদরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, হামিদ সরকার নদীতে গোসল করতে গেলে ছেলে মাসুমও তার অজান্তে এ সময় নদীতে যায়। হামিদ নদীতে নেমে গোসল করার সময় তার অলক্ষ্যে সাঁতার না জানা মাসুমও নদীতে নামে। হঠাৎ নদীর স্রোতে মাসুম পানিতে ভেসে যায়। সন্ধ্যার আগে মাসুমের লাশ উদ্ধার করা হয়।