প্রথম শ্রেণীর ছাত্রকে অপহরণ চেষ্টা, নানা আটক

পাবনার সাঁথিয়ার কাশিনাথপুর থেকে অপহরণের সময়  প্রথম শ্রেণীর ছাত্র মুনছুর(১০) কে উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শুকবার দুপুরে উপজেলার বিষ্ণুপুর গ্রামের ফিরোজের স্ত্রী রীনা খাতুন তার ছেলে বিষ্ণুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনির ছাত্র মুনছুর আলমকে(১০) নিয়ে  কাশিনাথপুরে খালুর বাসায় বেড়াতে যায়।
ঐ বাড়ি থেকে কোন এক ফাঁকে রীনার খালু শাহাদত হোসেন  মুনছুরকে নিয়ে উধাও হয়ে যায়। পরে মা তার ফোনে খালুকে নিজ সন্তান কোথায় জানতে চাইলে তিনি জানান মুনছুর তার কাছে নেই।
সন্তানকে খুঁজে না পেয়ে পুলিশকে সংবাদ দেন রীনা খাতুন। সংবাদ পেয়ে পুলিশ কাশিনাথপুর বাসষ্ট্যান্ড থেকে সন্ধ্যা ৭ টার সময় শাহাদত হোসেনের নিকট থেকে শিশু মুনছুরকে উদ্ধার করে। পুলিশ অপহরণ চেষ্টায় রীনার খালুকে আটক করে। এব্যাপারে সাথিয়া থানায় মামলা দায়ের হয়েছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহেদ মাহমুদ খান জানান, মুনছুরকে তার সম্পর্কের নানা অপহরণের চেষ্টা করেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে।