নজরুল সঙ্গীতশিল্পী লীনা তাপসী খান। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চেয়ারম্যান তিনি। সম্প্রতি তাকে ঘিরে আয়োজন করা হলো একটি সংবর্ধনা অনুষ্ঠান। সংবর্ধনা অনুষ্ঠানটি আয়োজিত হয় তার নিজ গ্রাম কুমিল্লার মুরাদনগর উপজেলায়। যেখানে তাকে সংবর্ধনা দেওয়া হয়। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় এই আয়োজন অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠান প্রসঙ্গে লীনা তাপসী খান বলেন, ‘সংবর্ধনা সব সময় একটি আনন্দের বিষয়। আর যেহেতু এটা আমার নিজ এলাকায় তাই ভালোলাগার জায়গাটা আরও বেশি। এটি আমার কাজে আরও অনুপ্রেরণা জুগিয়েছে। নতুন প্রজন্মের অনেকেরই নজরুলের প্রতি আগ্রহ আছে। কিন্তু আমি বলবো তাদের আরও চর্চা করা উচিত।’