পাবনা সুগার মিলে আখ চাষি সমাবেশ

ঈশ্বরদীর পাবনা সুগার মিলের আওতাধীন কৃষকদের নিয়ে মিল এলাকায় আখ চাষি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেন। 
 
শুক্রবার বিকেলে পাবনা সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডিআর (বিএসএফআইসি) কৃষিবিদ আজিজুর রহমান, বিএসএফআইসির সচিব আবদার হোসেন, কামরুজ্জামান মিয়া ও  বাংলাদেশ চিনিকল আখচাষি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় পদক প্রাপ্ত কৃষক শাজাহান আলী পেপে বাদশা। স্বাগত বক্তব্য রাখেন কৃষি জিএম এ এম আল ইমরান, এছাড়া আরও বক্তব্য রাখেন জিএম প্রশাসন দিলীপ কুমার, জিএম অর্থ মোঃ জামাল হোসেন, জিএম কারখানা আকমল হোসেন, সিবিএ সাধারন সম্পাদক আহাম্মদ ঈদ, কৃষক আব্দুস সাত্তার, আনসার আলী ডিলু, নজরুল ইসলাম ও রঞ্জু আহমেদ।
 
সমাবেশে কৃষকরা বলেন, মিল থেকে আমাদের নিম্নমানের সার, কীটনাশক প্রদান করা হয়। ৫০ কেজি সারের বস্তায় সঠিক ওজন থাকেনা, কোন কোন বস্তায় ৪০/৪৫ কেজি সার পাওয়া যায়। এছাড়া অনেক সময় জমাট বাধা সার বস্তায় থাকে যা হাতুড়ি দিয়ে পিটিয়ে সার গুড়া করতে হয়। এতে ফসল ভালো হয়না। মিলের এমডি কখনো কৃষকের সঙ্গে যোগাযোগ রাখেন না। মিলে চাকরিতে আখচাষিদের কোটা ও কৃষকদের ছেলে-মেয়েদের মিলে চাকরি প্রদান করতে হবে।