মধ্যপ্রদেশে গ্যাস বিস্ফোরণে নিহত ২০

ভারতের মধ্যপ্রদেশে একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৮০ জন।  
 
শনিবার সকাল নয়টার দিকে মধ্য প্রদেশের ঝাবুয়া জেলায় এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানায়। 
 
পুলিশ জানিয়েছে, আবাসিক এলাকায় অবস্থিত ওই রেস্টুরেন্টটিতে অবৈধভাবে আতশবাজি মজুদ করে রাখা হয়েছিলো।
 
- এনডিটিভি।