দিনাজপুরের হিলি সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ ২ লাখ ৭ হাজার পিস গরু মোটাতাজাকরণ ও যৌনউত্তেজক ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার ভোররাতে হিলি সীমান্তের বড়চড়া মাঠ এলাকা থেকে এসব ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি বাসুদেবপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আতাহার আলী বিষয়টি নিশ্চিত করেছেন