ছেলেকে ওয়াশিং মেশিনে হত্যা: বাবার ৩০ বছরের কারাদণ্ড

 
ছেলেকে ওয়াশিং মেশিনের মধ্যে ঢুকিয়ে হত্যার অপরাধে এক ফরাসি বাবাকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। স্থানীয় সময় শুক্রবার এই আদেশ দেয়া হয়। 
 
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিস্টোফ চ্যাম্পেনইস (৩৬) নামের ঐ ব্যক্তি তার তিন বছরের সন্তান ব্যাসটেইনকে ওয়াশিং মেশিনের মধ্যে ঢোকায় ও এটি চালু করে দেয়। খারাপ আচরণ করার শাস্তি হিসেবে শিশুটির বাবা এই কাজ করেন। ২০১১ সালে ক্রিস্টোফ এই অপরাধ করেন।
 
ব্যাসটেইনের মা চার্লেনে কোটি তদন্তকারীদের জানিয়েছেন, ব্যাসটেইন যখন ওয়াশিং মেশিনের মধ্যে চিত্কার করছিল তখন তিনি তার মেয়ের সাথে পাজল মেলাচ্ছিলেন। অন্যদিকে চ্যাম্পেনইস ইন্টারনেট ব্যবহার করছিলেন।
 
চার্লেনেকেও ১২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। হত্যা ও সন্ত্রাসী কাজে সহায়তা ও পৃষ্ঠপোষকতার অভিযোগে তাকে এই কারাদণ্ড দেয়া হয়।  
 
কোটি বলেছেন, যখন তার সাবেক স্বামী বেসটেইনকে মেশিন থেকে বের করেছে দেখেছেন সে শ্বাস-প্রশ্বাস নিচ্ছে না তখন তিনি বলেছেন, অন্তত এখন তো সে আর আমাদের বিরক্ত করবে না।
 
ক্রিস্টোফ নিরাপত্তাকর্মীদের কাছে বলেছিলেন, শিশুটি সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল। 
 
কিন্তু শিশুটির বোন জানিয়েছে, স্কুলে দুষ্টুমি করার জন্য বাবা শাস্তি হিসেবে তাকে ওয়াশিং মেশিনে ঢুকিয়েছিল।