মিশরের সিনাই উপত্যকার উত্তরাঞ্চলে শুক্রবার গাড়ি বোমা বিস্ফোরণে এক মিশরীয় নারী ও শিশু নিহত হয়েছে। সিনাই উপত্যকার উত্তরাঞ্চলে পৃথক বিস্ফোরণে চার সৈন্য নিহত হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফাহ্ সীমান্তে একটি গাড়িতে বোমা হামলায় এক নারী ও শিশু নিহত হয়েছে। এক সেনা মুখপাত্র জানান, জিহাদিদের সঙ্গে সংঘর্ষের সময় এক বোমা হামলায় ওই চার সৈন্য নিহত হয়েছে।
সোমবার সেনাবাহিনী ইসলামিক স্টেট গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে।
এএফপি