এ আর রহমানের বিরুদ্ধে ফতোয়া

হজরত মোহাম্মদ সা: এর উপর নির্মিতব্য ইরানি সিনেমা মোহাম্মদ-মেসেঞ্জার অব গডের পরিচালক মাজিদ মাজিদি ও অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান সহ সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন ভারতের মুম্বাইয়ের প্রধান মুফতি মোহাম্মদ আখতার।

 


ভারতের মুসলিমদের বড় প্রতিষ্ঠানগুলোর একটি মুম্বাইয়ের রাজা একাডেমির প্রধান সাঈদ নুরি বলেন, আমরা সিনেমার এই নামটির বিরুদ্ধে। মানুষ এই নামটি বাজে ভাবে ব্যবহার করতে পারে যদি তাদের সিনেমাটি পছন্দ না হয়। এটা আমাদের নবীর অপমান হবে। এছাড়া যে অভিনেতা তার চরিত্রে অভিনয় করছে বাস্তব জীবনে সে সৎ চরিত্রের না ও হতে পারে। আমরা মুসলিমরা কিভাবে এটি হতে দিতে পারি। এই সিনেমার সঙ্গে জড়িত সবাইকে নতুন কতরে কলেমা পড়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, তারা অনেক বড় ভুল করেছে এবং তাদের ক্ষমা চাওয়া উচিৎ।

 


মাজিদ মাজিদি, এ আর রহমান সহ এই সিনেমার নির্মাণে জড়িত বেশির ভাগ মানুষই মুসলিম। এই জন্যে অনুতাপ প্রকাশ করে সাঈদ নুরি বলেন, অপমান অপমানই, অপমানকারী ব্যক্তিদের ধর্মে কোনো কিছু যায় আসে না। শুধু তাই নয় মুম্বাইয়ের মুসলিমদের প্রতিনিধিরা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথের সঙ্গে দেখা করে অনুরোধ করবেন মুসলিমদের অনুভূতিতে আঘাত করার জন্য এ আর রহমানের বিরুদ্ধে মামলা করতে।


সকল মুসলিমকে আইনি সীমার মধ্যে থেকে এই সিনেমার বিরুদ্ধে প্রতিবাদ করতে বলা হয়েছে ফতোয়ায়। দ্য হিন্দু