নৌমন্ত্রী শাজাহান খান আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ঈদের আগেই কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে ফেরি চালু হবে।
মাদারীপুর নতুন শহরে প্রত্যাশা প্রাইভেট হাসপাতালের উদ্বোধন শেষে শনিবার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নৌমন্ত্রী বলেন, পদ্মার পানি বৃদ্ধির কারণে নদীর আশপাশে ভাঙন দেখা দিয়েছে। এ ছাড়া নদীতে স্রোতের কারণে ফেরি চলাচলে বিঘ্ন ঘটছে। চায়না কোম্পানির ড্রেজার দিয়ে খনন কাজ শেষ হলে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুট চালু হবে।
তিনি বলেন, বিকল্প নৌরুট হিসেবে শরীয়তপুরের পালেরচর মঙ্গলমাঝি নৌরুট দিয়ে শিমুলিয়া ঘাটে পরীক্ষামূলক হিসেবে ২টি ফেরি চলাচল করছে।