সিঙ্গাপুরের ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টি (পিএপি) মধ্যবর্তী পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এর ফলে ২০১১ সালের সংকট কাটিয়ে উঠে তারা একটি নতুন সরকার গঠনের সুযোগ পেল। শনিবার সকালে নির্বাচনের এ সরকারি ফলাফল ঘোষণা করা হয়।
ক্ষমতা ধরে রাখতে ক্ষমতাসীন পিএপি’র মাত্র ৪৫ টি আসনের প্রয়োজন ছিল। শনিবার সকালে দেশের নির্বাচন বিভাগের জেলাওয়ারি ঘোষিত ফলাফলে তা অতিক্রম করতে দেখা যায়।
প্রধানমন্ত্রী লী হিসিয়েন লুংয়ের নেতৃতাধীন দলটি দীর্ঘ ৫৬ বছর ধরে ক্ষমতায় রয়েছে। দলটি আগের পার্লামেন্ট নির্বাচনে ৮৭ টি আসনের মধ্যে ৮০ টি আসনে বিজয়ী হয়।
-বাসস