পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনার চাটমোহরে শনিবার পানিতে ডুবে এক শিশু মারা গেছে। পার্শ্বডাঙ্গা ইউনিয়নের শুকরভাঙ্গা গ্রামের মো. হোসেন আলীর মেয়ে সুমাইয়া (২)। 
 
জানা যায়, সুমাইয়া খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। খোঁজাখুঁজির পর ডোবার পানি থেকে শিশু সুমাইয়ার লাশ উদ্ধার করা হয়।