পাবনার চাটমোহরের ফৈলজানা ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. কিয়ামুদ্দিন (৫০) নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি নিখোঁজ হন। তিনি কচুগাড়ী গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের খৈরাশ গ্রামে নৌকা বাইচ দেখে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে তিনি নিখোঁজ হন। শনিবার পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি বলে পরিবারের সদস্যরা জানান।
এ ব্যাপারে থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, তাদের কাছে কোনো অভিযোগ আসেনি। নিখোঁজের বিষয়টি পুলিশের জানা নেই।