ময়মনসিংহের ত্রিশালে ১১০ বোতল ফেনসিডিল ও একটি প্রাইভেটকারসহ তিন ব্যক্তিকে আটক করেছে ত্রিশাল থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাত পৌনে ২ টার দিকে উপজেলার কাঁঠাল ইউনিয়নের বালিয়ারপাড় থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- দিনাজপুর জেলার হাকিমপুর থানার মন্টু মিয়া (৩০), দক্ষিণ বাসদেবপুর গ্রামের রমজান আলী (৪০) ও দিনাজপুর জেলার বীররামপুর থানার প্রাইভেটকার চালক জাহিদ (২৫)।
ত্রিশাল থানা পুলিশ সূত্রে জানা যায়, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনিরজ্জানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-১১-৫৯৩৯) হতে ১১০ বোতল ফেনসিসিডিলসহ ৩ জনকে আটক করা হয়।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।