চেলসি গোলরক্ষক থিবো কোর্তোয়ার হাঁটুতে অস্ত্রোপচারের প্রয়োজন হবে বলে নিশ্চিত করেছেন ম্যানেজার হোসে মরিনহো। সাথে সাথে তিনি ইঙ্গিত দিয়েছে এ কারনে কোরটোয়িসকে হয়তবা দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে।
অনুশীলনে হাঁটুতে আঘাত পান এই বেলজিয়ান গোলরক্ষক। তার স্থানে নতুন চুক্তিভূক্ত গোলরক্ষক আসমির বেগোভিচকে দলে নেয়া হয়েছে। মৌসুমের শুরুতে দুই ম্যাচের জন্য কোর্তোয়া যখন লাল কার্ডের জন্য বহিষ্কৃত ছিলেন তখন আসমিরই চেলসি গোলবার সামলিয়েছেন। তবে মরিনহো নিশ্চিত করে বলতে পারেননি কতদিন কোর্তোয়াকে বিশ্রামে থাকতে হবে। ক্লাবের মেডিকেল কমিটি এ ব্যপারে এখনো নিশ্চিত করে কিছু জানায়নি।
মরিনহো জানিয়েছেন দলের মূল গোলরক্ষক অনুপস্থিত থাকাটা পুরো দলের ওপরই প্রভাব ফেলবে। তবে তিনি বেগোভিচের ওপরও আস্থা রেখেছেন। চেলসি ছেড়ে আর্সেনালে চলে যাওয়া তারকা গোলরক্ষক পিটার চেচ এর পরিবর্তে বেগোভিচকে গ্রীষ্মকালীণ ট্রান্সফার উইন্ডোতে দলভূক্ত করে প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়নরা। বাসস