গাইবান্ধার গোবিন্দগঞ্জে আল- আমিন (১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে মহিমাগঞ্জ ইউনিয়নের সিংজানির বাঙ্গালী নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়। মৃৃত আল- আমিন একই উপজেলার চাঁদপুর খলসী গ্রামের শাহাবুদ্দিন মিয়ার ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে বাড়ি পাশে করতোয়া নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। নদীতে ওই যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। এ খবর পেয়ে স্বজনরা থানায় এসে সনাক্ত করে লাশ নিয়ে যায়।