ছিটমহলের উন্নয়নে ১৭০ কোটি টাকার প্রকল্প

বাংলাদেশের বিলুপ্ত ১১১টি ছিট মহলের উন্নয়নে এলজিইডির পক্ষ থেকে ১৭০ কোটি টাকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে।
 
শনিবার দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার শ্যামা প্রসাদ অধিকারী  লালমনিরহাট সদর উপজেলার বিলুপ্ত বাশঁপচাই ছিটমহল পরিদর্শনকালে এ কথা জানান।
 
তিনি আরো জানান, প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ২২০ কিলোমিটার-৮১৫ কিলোমিটার ব্রিজ কালভাট, মসজিদ-মন্দির, ১৫টি হাট-বাজার ও সাতটি কমিউনিটি সেন্টার নির্মাণ এবং খাল খনন কাজ।
 
এ সময় জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মতিয়ার রহমান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের ঊর্ধ্বতন ও স্থানীয় প্রকৌশল এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।