সীতাকুন্ডে নতুন ইউএনও’র যোগদান

চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলা পরিষদে নতুন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যোগদান করেছেন। সদ্য যোগদানকারী ইউএনও নাজমুল ইসলাম ভূইয়াকে স্বাগত জানান স্থানীয় সংসদ সদস্য আলহাজ দিদারুল আলম।
 
এর আগে তিনি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও গাজীপুর সিটি করপোরেশন ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেছেন। তিনি নরসিংদী জেলার শিবপুর উপজেলার বাসিন্দা।
 
সীতাকুন্ড প্রেসক্লাবের আহ্বায়ক এম হেদায়েত, সীতাকুন্ড অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের  সদস্য সচিব আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী ও দৈনিক ইত্তেফাক সীতাকুন্ড সংবাদদাতা মীর মো. দিদারুল হোসেন টুটুলসহ সাংবাদিক নেতৃবৃন্দ নতুন এ ইউএনও কে স্বাগত জানায়।