ভূঞাপুরে মার্কেটে অগ্নিকাণ্ড: ৭ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি

টাঙ্গাইলের ভূঞাপুর পৌর এলাকার থানা মার্কেটে শনিবার ভোরে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে আনন্দ গিফট্ কর্ণার নামের একটি দোকানের সাত লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।
 
বৈদুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
 
জানা গেছে, থানা মার্কেটের আনন্দ গিফট কর্ণারের দোকান থেকে ধোয়া বের হতে দেখে স্থানীয় ব্যবসায়ীরা ভূঞাপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের একটি দল এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে দোকানের প্রায় সাত লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান দোকান মালিক মো. ফারুক।
 
এ সময় আগুনের তাপে পার্শ্ববর্তী আজাদ ফুট ওয়ার, সুমা ফ্যাশন হাউজ ও ইসলামিয়া সু স্টোরের মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।