কুর্দিদের শহর থেকে কারফিউ তুলে নিলো তুরস্ক

 
কুর্দি অধ্যুষিত সিজরে শহর থেকে কারফিউ তুলে নিয়েছে তুরস্ক কর্তৃপক্ষ। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহরটিতে কয়েক সপ্তাহ ধরে কারফিউ জারি করে রাখার পর শনিবার তা প্রত্যাহার করা হয়। খবর-বিবিসির।
 
গত সপ্তাহের শুক্রবার শহরটিতে পিকেকে যোদ্ধাদের বিরুদ্ধে তুর্কি সেনারা অভিযান শুরু করে। তখন থেকে শহটিকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। সেনা অভিযানে বেসামরিক মানুষ হতাহত ও খাদ্য সংকটের খবর পাওয়া যাচ্ছে।
 
সিজরেতে পর্যবেক্ষকদের প্রবেশ করতে দেয়ার জন্য তুরস্ক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় কাউন্সিল।
 
শহরটি থেকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে এখন পর্যন্ত ২০ জন বেসামরিক নাগরিক সেখানে নিহত হয়েছেন। তবে সরকারের দাবি সিজরেতে মাত্র একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।