পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকদের কর্মবিরতি রবিবার

 
অষ্টম জাতীয় বেতন কাঠামো পুনঃনির্ধারণ এবং সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলসহ চার দফা দাবিতে রেবিবার দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা।
 
তবে ওই দিবসসমূহে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে পরীক্ষা নেবেন তারা। আগামী বৃহস্পতিবারও একই কর্মসূচি পালন করা হবে।
 
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন এ কর্মসূচির ডাক দিয়েছে বলে শনিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে।