ক্লাসে গাইড বই: শিক্ষিকা বরখাস্ত

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ক্লাসে গাইড বই পড়ানোর অভিযোগে নাজনিন হক লিলি নামে এক সহকারী শিক্ষিকাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
 
শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কুলের সভাপতি মো. মুনিরুজ্জামান তাকে সাময়িকভাবে বরখাস্ত করেন। লিলি উপজেলার রাজপাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘আমি স্কুল পরিদর্শনে গেলে ওই শিক্ষিকা ৮ম শ্রেণীর ক্লাসে বোর্ড নির্ধারিত বাংলা টেক্সট বই না পড়িয়ে গাইড বই পড়াচ্ছিলেন। এ অপরাধে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।’