মক্কায় মসজিদ আল হারামে ক্রেন দুর্ঘটনার তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। গতকাল এই দুর্ঘটনায় এ পর্যন্ত অন্তত ১০৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরও কয়েকশো মানুষ।
আহতদের মধ্যে ৪০ জন বাংলাদেশি রয়েছে বলে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে। শুক্রবার প্রচণ্ড মরু ঝড়ের মধ্যে একটি ক্রেন ভেঙ্গে পড়ে।
মসজিদ আল-হারাম-এ নামাজিদের সংখ্যা প্রতি বছর বৃদ্ধি পাওয়ায় গত বছর সৌদি কর্তৃপক্ষ মসজিদ সম্প্রসারণের কাজ শুরু করে। শুক্রবারে যে ক্রেন মসজিদের ছাদ ভেঙ্গে পরে সেটা সম্প্রসারণের কাজে ব্যবহার করা হচ্ছিল। সূত্র: বিবিসি