দীর্ঘশ্বাস যেন

একেকটা পাণ্ডুলিপি একেকটা নদী যেন

শব্দ ও জলের সমাহার,

 

গাঙচিলের তীক্ষ ঠোঁট

শুষে নেয় ঢেউ,

পালকে পালকে নরম জ্যোত্স্না

ভেঙে পড়ে বালির পাড়।

 

ভেজা পথে শূন্যতা রেখে

ছুটছে ডানা নীলমুখী

দিগন্ত বরাবর।

 

একেকটা নদী একেকটা দীর্ঘশ্বাস যেন।