নেপালে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৬


নেপালের দক্ষিণাঞ্চলে প্রস্তাবিত নতুন সংবিধানের বিরুদ্ধে বিক্ষোভ জোরদারের প্রেক্ষাপটে পুলিশের সঙ্গে সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে। তাদের এক পুলিশ কর্মকর্তা ও পাঁচ বিক্ষোভকারী । খবর এএফপি’র

পুলিশের মুখপাত্র কমল সিং বাম বলেন, শনিবার সহিংস বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশ গুলি ছুড়তে বাধ্য হয়। এতে পাঁচ বিক্ষোভকারী নিহত হয়। তাদের মধ্যে মাহোত্তারি জেলায় দুজন ও ধানুসা জেলায় তিনজন রয়েছে। এ সময় পুলিশের এক কর্মকর্তাও নিহত হন।

২০০৬ সালে নেপালে গৃহযুদ্ধের সমাপ্তি ঘটে। বর্তমানে দেশটি একটি সংবিধান প্রণয়নের লক্ষ্যে কাজ করছে। এর আওতায় দেশটিকে সাতটি প্রদেশে বিভক্ত করা হবে। তবে প্রস্তাবিত নতুন সংবিধানের বিরুদ্ধে বিক্ষোভ করছে মাধেশী ও থারু সংখ্যালঘুসহ ঐতিহাসিকভাবে প্রান্তিক গোষ্ঠীগুলো।