নোয়াখালীর সেনবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সোহেল (২৭) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার বিকালে উপজেলার নবীপুর ইউনিয়নে চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সোহেল ঐ ইউনিয়নের ৪নং ওয়ার্ড আব্দুল আজিজের বাড়ির দুলাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকালে নবীপুর চৌরাস্তার একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলা কাজ করছিল সোহেল। এ সময় অসাবধানতাবসত ঐ ভবনের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে যান তিনি। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।