ইউ এস ওপেনে মহিলা এককে চ্যাম্পিয়ন হয়েছেন ইতালির ফ্লাভিয়া পেনেত্তা। উত্তেজনাময় এক লডইয়ে সেরেনা উইলিয়ামসকে রবার্তো ভিঞ্চিকে হারালেন ৭-৬, ৬-২ সেটে। প্রথম ইতালিয়ান হিসেবে এই ইউএস ওপেন জিতলেন পেনেত্তা।
বাছাই তালিকার ২৬ নম্বরে থাকা পেনেত্তার এটাই প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়। ইউএস ওপেন জেতার পরই টেনিস থেকে অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি। তবে চলতি মৌসুমে খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ৩৩ বছরের পেনেত্তা। তিনি বলেন, আমি এই বছরের শেষ পর্যন্ত খেলবো তবে নিউইয়র্কে এটাই আমার শেষ ম্যাচ।
সেমিফাইনালে শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামসকে হারিয়ে ইতিমধ্যেই টেনিস মহলে সোরগোল ফেলে দিয়েছিলেন রবার্তো ভিঞ্চি। তবে ফাইনালে পরাজিত হলেও, নিজের দেশের পেনেত্তা ট্রফি জেতায় তিনি খুশি। দুই স্বদেশীর খেলা দেখতে রোম থেকে নিউইয়র্কে উড়ে এসেছিলেন ইতালির প্রধানমন্ত্রী মাতিও রেঞ্জি। বিবিসি টেনিস