শরণার্থীদের প্রযুক্তি ব্যবহার

‘সকলের তরে সকলে আমরা’

মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে পাড়ি দেওয়া শরণার্থীরা বিপদসংকুল পথ পাড়ি দেওয়ার জন্য প্রযুক্তির ব্যবহার করছেন। গুগল ম্যাপ ও ফেসবুকের বিভিন্ন ‘হেল্প গ্রুপ’ এর সহায়তায় ভয়াল ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছেন।


আগে এমন পরিস্থিতিতে মানুষ মানব পাচারকারীদের দ্বারস্থ হতো। কিন্তু মানুষের বিপদের সুযোগ নিয়ে ব্যবসা করার ক্ষেত্রে ঐতিহাসিক ভাবেই এরা কুখ্যাত। কিন্তু বর্তমানে প্রযুক্তির যুগে স্মার্টফোন সবার হাতে হাতে এবং এর মহৎ উদ্দেশ্যে ব্যবহারের একটি দৃষ্টান্ত হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের শরণার্থী সংকট। মানুষরা ফেসবুক গ্রুপের মাধ্যমে অগ্রগামীদের কাছ থেকে থাকার নিরাপদ জায়গা, রুট ও ওয়াইফাই ব্যবহারের স্থানগুলো সম্পর্কে জেনে নিচ্ছে। এছাড়া গুগল ম্যাপ ও স্মার্টফোনের জিপিএস এর সুবিধা ব্যবহার করে নিশ্চিত করে নিচ্ছে যে তারা সঠিক পথে আছে কী না। ‘সিরিয়ার এক ব্যক্তি বিবিসির এক রিপোর্টারকে বলেন, গুগল ম্যাপ ছাড়া আমরা সবাই হারিয়ে যেতাম।   


ইউরোপের উদ্দেশ্যে সমুদ্রে বিভিন্ন নৌকায় যাত্রা করা শরণার্থীরা ফেসবুক গ্রুপের মাধ্যমে একজন আরেক জন কোথায় আছে কেমন আছে সে সংক্রান্ত হালনাগাদ তথ্য পাচ্ছে।

 

আফগানিস্তান থেকে হাঙ্গেরির পথে আফগানিস্তানের রমিজ অন্য নৌকাতে বন্ধুর কাছ থেকে একটি এমএমএস পান, ওই নৌকাকে বর্ডার পুলিশ আটকিয়ে ছিলো। সেই ছবি ও জিপিএস কো অর্ডিনেটস পাওয়ায় রমিজরা ওই রুট পরিহার করে। রমিজ নিজেও একটি ছবি তার পেছনে থাকা নৌকায় এক বন্ধুর কাছে পাঠান। এই সংকট সময়ে মানবতাকে একসূত্রে গাথার যোগসূত্র হিসেবে কাজ করছে প্রযুক্তি। হাফিংটন পোস্ট