দল ছিলো ১-১ গোলের সমতায়, বেঞ্চ থেকে মাঠে নেমেই দুর্দান্ত এক গোল করে বার্সেলোনাকে লা লিগায় টানা তৃতীয় জয় এনে দিয়েছেন লিওনেল মেসি। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলের এই জয়ে নয় পয়েন্ট নিয়ে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ক্যাটালান ক্লাবটি।
অ্যাটলেটিকোর মাঠ ভিসেন্তে ক্যালদেরনে প্রথমার্ধটা দুই দলের আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে দিয়ে গেলেও গোলশূণ্য থেকেই শেষ হয়। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে বার্সার রক্ষণের বোঝাপড়ার ভুলে ফার্নান্দো তোরেস এগিয়ে নিয়ে যান স্বাগতিকদের। সঙ্গে সঙ্গে মেসি বেঞ্চে থাকার সুযোগে ফ্রি কিক নিয়ে বার্সাকে সমতায় ফেরান নেইমার। এরপর অ্যাটলেটিকোর রক্ষণ প্রায় দুর্ভেদ্য প্রাচীরে পরিণত হয়।
সদ্যোজাত পূত্রসন্তানের মুখ দেখে আসা মেসিকে বেঞ্চে বসিয়ে রেখেছিলেন কোচ এনরিকে। শেষের দিকে মাঠে নেমে কিছুক্ষণের মধ্যেই ব্যবধান গড়ে দেন এই ছোট জাদুকর। অ্যাটলেটিকোর রক্ষণে জর্ডি আলবার ডিফেন্স চেড়া পাসে লুইস সুয়ারেজের পায়ে যায়, সেখান থেকে সুয়ারেজ মেসির কাছে বল দেন। নিখুত ফিনিশিংয়ে দলকে গোল ও জয় এনে দেন সদ্য দ্বিতীয় পূত্র সন্তান মাতেওর বাবা হওয়া মেসি। গোলটি করে আঙ্গুল মুখে দিয়ে উদযাপন করেন মেসি, যেমনটি করেছিলেন প্রথম পূত্রসন্তান থিয়াগোর জন্মের সময়ে। মার্কা